Skip to main content

Posts

Featured

হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে: জ্বালানিমন্ত্রী

  হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে: জ্বালানিমন্ত্রী    হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগত। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারনে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করত, এখন দুই তিন ঘণ্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারণ ক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারাদেশেই সেটা ধরা পড়ছে। সারাদেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এ বিষয়ে মনিটরিং করছে।’

Latest Posts